1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জনপ্রিয়তায় বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি বছরই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে ঘিরে তুমুল প্রতিযোগিতা চলবে দেশটির ৭ অঙ্গরাজ্যে।

তবে সাতটির মাঝে ছয়টি অঙ্গরাজ্যেই জনপ্রিয়তায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।

এতে আরও বলা হয়, বাইডেনের কাজে অসন্তুষ্ট নাগরিকরা, এছাড়া অর্থনীতির সঙ্গীন অবস্থাও তার জনপ্রিয়তা কমিয়েছে। পেনসিলভানিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা এবং নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছেন ট্রাম্প। তবে উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন।

মার্কিন রাজনৈতিক সংবাদের ওয়েবসাইট রিয়াল ক্লিয়ার পলিটিকসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সব জরিপেই দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে ট্রাম্প এবং বাইডেনের মাঝে। জরিপগুলোয় দেখা যায়, বাইডেনের তুলনায় গড়ে ০.৮ শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ট্রাম্প ছয়টি অঙ্গরাজ্যে ২ থেকে ৮ শতাংশ পয়েন্টে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন।

এ অঙ্গরাজ্যগুলো হলো পেনসিলভানিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও নর্থ ক্যারোলিনা। জরিপের এসব অঙ্গরাজ্যে প্রার্থী হিসাবে তৃতীয় পক্ষ ও স্বতন্ত্র প্রার্থীদের রাখা হয়। এছাড়া শুধু বাইডেন ও ট্রাম্পকে রেখে করা জরিপেও একইরকম ফল দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com