1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

কাবায় নজিরবিহীন ভিড়, সাড়ে তিন কিলোমিটার জুড়ে মুসল্লিদের কাতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রমজানে নতুন ইতিহাসের সাক্ষী হলো সৌদি আরব। পবিত্র কাবা প্রান্তরে রমজানের দ্বিতীয় জুমার দিন তারাবির নামাজে মুসল্লিদের অস্বাভাবিক ভিড় দেখা দিয়েছে। এ দিন নামাজের কাতার প্রায় সাড়ে তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে। শনিবার (২৩ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার গ্রান্ড মসজিদে শুক্রবারের তারাবিতে বিপুল পরিমাণ মুসল্লির উপস্থিতি হয়েছে। পবিত্র কাবায় তারাবির এমন উপস্থিতি ইতিহাসের প্রথম। এ দিন মুসল্লিদের উপস্থিতি মালা এলাকার রাস্তা পর্যন্ত ছাড়িয়ে গেছে। এলাকাটি কাবা প্রান্ত থেতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত।

কাবায় তারাবির নামাজের এ উপস্থিতির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ড্রোন দিয়ে করা এ ভিডিওতে দেখা গেছে মালা পর্যন্ত সর্বত্র মানুষের ভিড়। তবে নামাজ আদায়কারীরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী ও কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে গেছেন।

মালা মক্কার প্রসিদ্ধ একটি এলাকা। এলাকাটিতে অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। এছাড়া সেখানে মালা কবরস্থান নামের একটি প্রাচীন কবরস্থান রয়েছে। এ কবরস্থানে রাসূল (স.)-এর অনেক সাহাবীসহ ইসলামী ব্যক্তিত্বকে দাফন করা হয়েছে।

পবিত্র রমজান মাসকে ওমরাহর জন্য পিক সিজন হিসেবে ধরা হয়। এ সময় লাখও মুসল্লি ওমরাহ পালন করতে আসেন। মহিমান্বিত এ মাসটি কাবার কাছাকাছি থেকে কাটাতে চান। ফলে দেশ বিদেশ এবং সৌদির বিভিন্ন প্রান্ত থেকে ইবাদতকারীরা ছুটে আসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com