1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শেষ হচ্ছে আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

বক্সনিউজবিডি ডেস্ক: রাশিয়ায় তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হচ্ছে রোববার। এর আগে রাশিয়ায় ভোটগ্রহণ শুরু হয় গত শুক্রবার। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও ছয় বছরের জন্য ক্ষমতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দুই দিনে অর্ধেকের বেশি ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।
শেষ দিন দেশটির বিরোধীদের শক্তির পরীক্ষা হবে। বিরোধীরা আজ দুপুরে একই সময়ে ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘পুতিনের বিরুদ্ধে দুপুর’।

ভোটকেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ, ভাঙচুরের ঘটনার মত বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে গত দুই দিনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিক্ষোভও হয়েছে কোনও কোনও জায়গায়। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের সর্বশেষ ঘটনাবলি ভোটের ওপর একটি বড় ধরনের ছায়া ফেলেছে।

রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডের কিছু অংশে যে নির্বাচন হচ্ছে, তাকে অবৈধ ও অকার্যকর বলে গণ্য করছে কিয়েভ। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com