1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের লিগ পর্বে নেপাল ও ভারতকে হারিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। লিগ পর্বে শেষ ম্যাচে ভুটানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভুটানকে ৬-০ গোলে হারানোতে অপরাজিত থেকে ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাইফুল বারী টিটুর দল।

শুক্রবার (৮ মার্চ) কাঠমান্ডুর মাঠে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ড্রপ খেয়ে লাফিয়ে ওঠা বল হেড করে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড।

৩৩ মিনিটে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান বাড়ান ফাতিমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি কিক হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা গোলরক্ষককে বোকা বানিয়ে সরাসরি লুটোপুটি খায় জালে। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রাউচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেডে খুঁজে নেন জাল।

প্রথমার্ধ শেষ করার আগে ব্যবধান ৪-০ করেন সাথী। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আধিপত্য বজায় রাখে বাংলার মেয়েরা। ৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলকিপার। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

৭৭ মিনিটে প্রীতি একাই বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন। আগামী রবিবার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। লিগ পর্বে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছিল প্রীতিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com