1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব

মৌলভীবাজারের জুড়ীতে চাঁদা না দেওয়ার ফলে তুলে ফেলা হলো সড়কের কার্পেটিং

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৩৭ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে সদ্য কার্পেটিং করা একটি সড়কের বিভিন্ন স্থান খুঁড়েছেন একটি পক্ষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, একটি মহল চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বুধবার জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, সড়কের কাজ শেষ হয়েছে (২৭ ফেব্রুয়ারী) ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠ থেকে সরঞ্জামাদি নিয়ে ফিরছিলেন। একপর্যায়ে ফুলতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য জলিল মিয়া স্থানীয় সরস্বতী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল পালকে নিয়ে সেখানে যান।

তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে আটকে রাখেন। মাঠ পরিষ্কার করানোর জন্য জলিল মিয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের ফোরম্যান মোশাহিদ মিয়ার কাছে ২০-৩০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ইউপি সদস্য জলিল মিয়াকে ২ হাজার টাকা চাঁদা দেওয়া হয়।

উল্লেখ্য স্থানীয় মধ্যে বটুলি মসজিদের নির্মাণ কাজের জন্য নতুন বাজার এর বাসিন্দা জমির উদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একটি পক্ষ সড়কের কয়েকটি স্থানে কার্পেটিং তুলে ফেলেছে।

এ ব্যাপারে জানতে চাইলে, জুড়ী থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ মাঈন উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com