1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার

র‌্যাবিটহোল ওয়ার্ল্ড ইনোভেশন কংগ্রেস এ ‘মোস্ট ইনোভেটিভ কোম্পানি’ হিসেবে পুরস্কৃত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

কনটেন্ট ম্যাটার্সের মালিকানাধীন জনপ্রিয় স্পোর্টস ওটিটি ও লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র‌্যাবিটহোলকে এ বছরের ‘মোস্ট ইনোভেটিভ কোম্পানি’ টাইটেল-এ ভূষিত করেছে ওয়ার্ল্ড ইনোভেশন কংগ্রেস।

সম্প্রতি মুম্বাইয়ের ‘তাজ ল্যান্ড এন্ডস’ হোটেলে ওয়ার্ল্ড ইনোভেশন কংগ্রেস এর ১৬ তম অধিবেশনে কনটেন্ট ম্যাটার্সের হয়ে এই সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও কঙ্গোর অনারারী কনসাল জিয়াউদ্দিন আদিল।

বিশ্বের প্রায় ১৮৪ টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কংগ্রেস প্রতিবছর ১৮টি ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত জুরি বোর্ড এর বিবেচনায় এই সম্মাননা প্রদান করা হয়।

র‌্যাবিটহোল বাংলাদেশের শীর্ষ স্পোর্টস ওটিটি ও লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এর পেইড প্ল্যাটফর্মে প্রায় ৮৫ লক্ষ কাস্টমার এই পর্যন্ত বিশ্বকাপ, এশিয়া কাপ, টি-২০ ওয়ার্ল্ড কাপ, ইংলিশ প্রিমিয়ার লীগ সহ বিভিন্ন লাইভ স্ট্রিমিং উপভোগ করে আসছে। র‌্যাবিটহোল এর আগে সর্বশেষ ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২৩ এর চ্যাম্পিয়ন দল এবং আইসিটির অস্কারখ্যাত এপিকটা ২০২৪ এর বিশেষ সম্মাননা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com