1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

বরিশালকে সাকিবের রংপুরের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে রাজত্ব করেছে রংপুর রাইডার্স। কিন্ত টানা দুই কোয়ালিফায়ার হেরে শিরোপা লড়াই থেকেই ছিটকে যায় তারা।

অন্যদিকে প্লে-অফে উঠার শঙ্কায় থাকা ফরচুন বরিশালের ঘরেই উঠেছে বহুল কাঙ্ক্ষিত শিরোপা। ঘরোয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে না পারলেও এবার তামিম বাহিনীকে অভিনন্দন জানিয়েছে সাকিব আল হাসানের রংপুর।

ফাইনালের পর রংপুরের পক্ষ থেকে বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও এক পোস্টে বরিশালকে অভিনন্দন জানায় রংপুর।

অভিনন্দন বার্তায় রংপুর লিখেছে, রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা।

উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় চারবারের চ্যাম্পিয়নরা।

জবাব দিতে নেমে ৬ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা উল্লাসে মাতে দক্ষিণ অঞ্চলের দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com