1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

আবাহনীকে হারিয়ে প্রত্যাবর্তনের গল্প লিখল মোহামেডান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ফেডারেশন কাপের গত মৌসুমের ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবারে এগিয়ে থেকে মোহামেডানকে হারাতে পারল না আবাহনী। ফেডারেশন কাপের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডান ২-১ গোলে আবাহনীকে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানের বড় তারকা সুলেমানে দিয়াবাতে খেলতে পারেননি। অসুস্থতার কারণে ছিলেন খেলার বাইরে। প্রথমার্ধে তাই আবাহনীর রাজত্ব করতে বড় রকমের সমস্যা হয়নি। জোনাথন-ওয়াশিংটনরা মিলে বারবারই আক্রমণে গেছে।

তবে সফল হয়েছে বিরতির কয়েক মিনিট আগে। ৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ওয়াশিংটনের বাড়িয়ে দেওয়া বল ধরে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন তিনি। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মোহামেডান। জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। মুজাফরভের গোলে ১-১ সমতা টানে আলফাজের দল। ৫১ মিনিটে উজবেক প্লে-মেকার মোজাফফরভের থ্রু ধরে আবাহনীর অরক্ষিত রক্ষণের সুবিধা নিয়ে পাপ্পু হোসেনকে পরাস্ত করেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।

তিন মিনিটের মধ্যেই নাটকীয়ভাবে ম্যাচে এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে হাসান মুরাদের থ্রো আইভরিকোস্টের দোসো সিদি ব্যাক হেড পোস্টের দিকে থাকা বলে আলতো টোকায় গোল করেন সানডে। ম্যাচের বাকি সময়টা স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার দলটি।

এই জয়ে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যাচ্ছে মোহামেডান। অন্যদিকে ম্যাচ হারলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে আবাহনী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com