1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

বেনাপোল ও শার্শায় করোনা শনাক্তের হার ৭৩.৩৩%

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১০৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যশোরের শার্শা উপজেলা ও বেনাপোলে ২৪ ঘণ্টায় ৩০টি নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ। ফলে সংক্রমণ ঠেকাতে সেখানে বিকেল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ ১২টি কঠোর নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না, জনসমক্ষে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে, গণপরিবহন বন্ধসহ বিকাল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

সেই সঙ্গে মোটরসাইকেলে একজন ও ইজিবাইকে দুজনের বেশি যাত্রী বহন নিষেধ, সবধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। হোটেল, রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, চায়ের দোকানে বেঞ্চ, কেরামবোর্ড ও টেলিভিশন রাখা যাবে না।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গত ২৪ ঘণ্টায় বেনাপোল ও শার্শায় ৩০টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ।

তিনি আরো জানান, ৬২১ জন করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করা হচ্ছে। ভারতফেরত যাত্রীদের কথা ভেবে গত ১৮ মে করোনা টেস্টের জন্য হাসপাতালে মেশিন বসানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com