1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের চারে চার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। যে কারণে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে এই ম্যাচকে কোনোভাবেই করে দেখেনি বাংলাদেশের মেয়েরা। লড়াই করেই পাকিস্তানিদের ৪ উইকেটে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল।

আজ (বুধবার) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করে পাকিস্তান। দুই টপঅর্ডার সামিয়া আফসার ৪৮ রান ও আরিশা আনসারি ২৬ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সুমাইয়া আক্তারের ৪০ বলে ৩৮ রান ও আফিয়া আসিমা ইরার ২৩ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বাংলাদেশের হয়ে ১৬ রানে দুই উইকেট তুলে নেন রাবেয়া খাতুন। পাকিস্তানের আনোশা নাসির শিকার করেন ৩টি উইকেট।

এ নিয়ে সিরিজের ৪ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ। অপরদিকে চার ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতে পাকিস্তান থেকে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও। আগামী ২ ফেব্রুয়ারি শিরোপা জেতার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com