1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

১১তম বিকাশ বাংলা খেয়াল উৎসব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

আসলাম ইকবাল : বাংলা উচ্চাঙ্গ সঙ্গীতের কিংবদন্তী সঙ্গীত পরিচালক ও সাংস্কৃতিক-সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন আজাদ রহমান। সঙ্গীত মানষকে বিমোহিত করে সত্য কিন্তু সেই সঙ্গীতের বিশেষ ব্যক্তিটি যদি এ পৃথিবী ছেড়ে চলে যান তখন কার না খারাপ লাগে? সঙ্গীত্বঙ্গ উস্তাদ আজাদ রহমান আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তার কৃর্তি, সঙ্গীত, কাজ, খেয়াল ও খেয়াল উৎসব রয়ে গেছে। আজাদ রহমান এর স্বরণে খেয়াল উৎসব এখনো বহমান। ১০ বছরে খেয়াল উৎসব এর অগ্রযাত্রা। ৩১ জানুয়ারী সারারাত হবে এই খেয়াল উৎসব। বিকাল ৫:৩০ মিনিট থেকে শুরু হবে চ্যানেল আই এর ৩য় তলায় ছাদের অডিটোরিয়ামে। উৎসব উপলক্ষ্যে ২৯ জানুয়ারী দুপুর ১২:৩০ মি. চ্যানেল আইয়ের ষ্টুডিওতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিকাশ এই উৎসব পৃষ্ঠপোষকতা করেছে। সম্মেলনে ওস্তাদ ও খেয়াল শিল্পীরা উপস্থিত ছিলেন। আজাদ রহমানের সহধর্মীনি সেলিনা আজাদ, শুভেচ্ছা ভাষন দেন চ্যানেল আই এর পরিচালক বার্তা সাইখ সিরাজ, বিকাশ এর এমডি- মেজর জেনারেল অবঃ মনিরুল ইসলাম, এসডিসি। তিনি বলেন-খেয়াল সঙ্গীত অবহেলিত, সঙ্গীতের এই অবহেলিত জায়গায় কিছু করতে পেরে আমরা আনন্দিত। সেলিনা আজাদ বলেন-উনি মৃত্যুর আগ পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীত লিখে গেছেন। বাংলা ভাষার খেয়াল উৎসবে ছোট বড় খেয়াল শিল্পীরা অংশ নিবেন, এতে খেয়াল শিল্পীরা উৎসাহ পাবেন। বাংলা ভাষার ২১ ফেব্রুয়ারীকে সামনে রেখে আয়োজন করা হয় এই খেয়াল উৎসব। লীনা তাপসী বলেন-চ্যানেল আই যদি এই খেয়াল উৎসব ধরে না রাখতো তা হলে এর প্রসার হতো না, আজাদ স্যার ভেবেছিলেন এর প্রসার হবেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লীনা তাপসী , সালাউদ্দিন, জামাল হায়দার, চন্দনা হাজং, রেবেকা সুলতানা। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রযোজনা করেন অনন্যা রুমা। ছবিঃ নাসির ও মিন্টু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com