1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

কালারস মাল্টিমিডিয়ার এ্যাওয়ার্ড অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩১১ বার দেখা হয়েছে

আসলাম ইকবাল : সকল ধরনের পুরস্কারই আনন্দদায়ক। কাজের স্বীকৃতি ও উৎসাহ যোগায়। ২৭ জানুয়ারী ২০২৪ শনিবার, হোটেল সোনারগাঁও এর পদ্মা হলে বিকাল ৫টায় কালারস মাল্টিমিডিয়ার আয়োজনে ‘কালারস মাল্টিমিডিয়া পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০২৪’ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিঃ (বঙ্গবন্ধু স্যাটেলাইট) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুন উর-রশিদ-সিআইপি, চেয়ারম্যান এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ। এ্যাওয়ার্ড অনুষ্ঠানটি পরিচালনা করেন কালারস মাল্টিমিডিয়ার পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। অনুষ্ঠান সহযোগীতায় ছিলেন আবুল হোসেন আক্কাস ও মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান মিন্টু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।
এবার এ্যাওয়ার্ড পেয়েছেন যারাঃ আজীবন সম্মাননা পেয়েছেন সোহেল রানা, চিকিৎসা সেবায় প্রফেসর ডাঃ আলী জাহির আল-আমিন, সমাজ সেবায় মামুন মজুমদার, শিক্ষা সেবায় আব্দুল্লাহ আল মাহমুদ, শিল্প ও বাণিজ্য মুহাম্মদ রাশেদুর রহমান, ক্রীড়া সংগঠক-মঞ্জুর আহমেদ আজাদ, সংগীতে মোঃ খুরশীদ আলম, অভিনয়ে দীঘি, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, সংবাদ পাঠে ফাহমিদা দোলা, টিভি উপস্থাপক-ইকবাল করিম নিশান ও বিনোদন সাংবাদিকতায়-পেয়েছেন আব্দুল্লাহ জেয়াদ। জুড়ি এ্যাওয়ার্ড পেয়েছেন-অভিনয়ে তানহা তাসনিয়া, সংগীতে কাজী রুবিয়া সুলতানা কান্তা, আকাশে সুক্ষার প্রতীক-মল্লিকা (বিমান) বিনোদন উপস্থাপিকা মনামী মেহনাজ, নৃত্যে-রোকসানা আক্তার রিনি ও মডেলিংয়ে-সাদরিন রহমান ভুইয়া পিয়া। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com