1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে জিতল কুমিল্লা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিপিএলের দশম আসরটা হার দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল বিপিএলের সবচেয়ে সফল দলটি। এই ম্যাচে হড্ডাহাড্ডি লড়াই করে বরিশালকে ৪ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে কুমিল্লা। এতে টানা দুই ম্যাচ হারল ফরচুন বরিশাল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুরে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন মুশফিকুর রহিম। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

১৬২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কুমিল্লার। ১৫ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। আরেক ওপেনার লিটন দাসের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৩ রান। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া তাওহিদ হৃদয় ফিরেছেন ডাক খেয়ে।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন ইমরুল কায়েস। এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও আরেক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪১ বলে ৫২ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষদিকে দ্রুত রান তোলে জয়ের সমীকরণ মিলিয়েছেন খুশদিল শাহ ও ম্যাথু ফ্রড।

এর আগে বরিশালের হয়ে এদিন ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী ছিলেন মেহেদি হাসান মিরাজ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ব্যর্থ হয়েছেন মিরাজ। এই তরুণ ওপেনার গোল্ডেন ডাক খেয়ে ফিরেছেন ইনিংসের প্রথম ওভারেই। তিনে নেমে সুবিধা করতে পারেননি প্রীতম কুমারও।

তামিম ইকবাল ভালো শুরু পেয়ে আরো একবার ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ১৯ রান করে। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশফিক ও সৌম্য। এই দুজনের ৬৬ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ছিল দল।

৪২ রান করে সোম্য ফেরার পর আবার ছন্দ পতন হয়। মুশফিকও ফেরেন ৬২ রান করে। এরপর আর কেউ বলার মতো কোনো রান করতে পারেননি। ফলে ১৬১ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বরিশালকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com