1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি: দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ এয়ারপোর্ট ছেড়েছিল এশিয়ান চ্যাম্পিয়নের তকমা নিয়ে। ছিল ভারতকে হারানোর সুখস্মৃতি। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইনে তা খুব একটা কাজে লাগলো না বাংলাদেশের জন্য। নিজেদের প্রবল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশের যুবারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যে প্রত্যাশিত শুরু পায়নি তা আর বলার অপেক্ষা রাখে না। মানসিকভাবেও কিছুটা হয়ত ধাক্কা ই খেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীরা। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের কাছে খুব একটা হুমকি হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই হারের ক্ষত না শুকোতেই এবার বাংলাদেশের সামনে ডু অর ডাই ম্যাচ।

বাংলাদেশ সময় সোমবার দুপুরে শুরু হওয়া ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যারা কিনা প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম ম্যাচে রীতিমত উড়িয়ে দিয়েছে। এই ম্যাচ কোনো কারণে হারলে ফিরতি টিকিট কাটতে হতে পারে বাংলাদেশের জুনিয়রদের।

যদিও প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ একটা ম্যাচই অপেক্ষা করছে এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে। তবে, এই ম্যাচেও হেলাফেলার সুযোগ নেই রাব্বি-মারুফদের। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।

আয়ারল্যান্ডকে হারিয়ে তাই প্রথম জয় খুঁজে নেয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। অবশ্য হারলেও অবশ্য সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার। কিন্তু সুপার সিক্সে গ্রুপপর্বের পয়েন্ট যোগ করার নতুন নিয়মে, শেষ চার পৌঁছানোর জন্য এই ম্যাচে জয় একান্ত দরকার।

নিয়ম আর বাস্তবতা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় জুনিয়র টাইগাররা। এশিয়া কাপ জয়ের পর এবার বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ডু অর ডাই ম্যাচের বিশাল চাপ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com