1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

বিশ্ববাসী এই নির্বাচনকে নাটক ও প্রহসন বলেছে : মঈন খান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্ববাসী এই নির্বাচনকে নাটক ও প্রহসন বলেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ ৭ জানুয়ারি ভোট না দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের মুখে কলঙ্ক লেপে দিয়েছে।

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করতে পারলেই মানুষের সব অধিকার ফিরিয়ে দিতে পারব। পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয়। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। জিয়াউর রহমানের দেওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ২৫ মার্চ রাতে বাংলাদেশের মানুষের ওপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখন জিয়াউর রহমান প্রতিরোধ গড়ে তোলে। অথচ সেদিন বর্তমান সরকারের কোনো ব্যক্তি প্রতিবাদ ও প্রতিরোধ করেনি। তারাতো পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছিল।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করি। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপি ভদ্র মানুষের দল।

এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরস্ত্র মানুষদের নিয়ে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান মঈন খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com