1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

বিপিএলে খেলা নিয়ে নতুন সমীকরণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিপিএলের অন্যতম সফল দল বলা হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ছয়বার অংশ নিয়ে চারবারই শিরোপা জিতেছে দলটি। বিপিএলের পেশাদারিত্ব নিয়ে অনেক কথা উঠলেও ভিক্টোরিয়ান্সের পেশাদারিত্ব নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি।

অন্যতম সফল দল হয়েও চরম হতাশা ঘিরে ধরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি নাফিসা কামালকে। কিছু বিষয়ের সমাধান না হলে আগামী বিপিএলে অংশগ্রহণ না করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

দেশের একাধিক গণমাধ্যমের সঙ্গে বিপিএল টুর্নামেন্ট নিয়ে কথা বলেন নাফিসা কামাল। আইপিএল, পিএসএলের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নেই রাজস্ব বণ্টনের কাঠামো। বিপিএলে অংশ নেওয়া দলগুলো বিসিবির আয়ের ভাগ পায় না। ফলে দলগুলোকে নির্ভর করতে হয় স্পন্সরের ওপর।

বিপিএলের প্রতিটি আসরের আগে স্পন্সর জোগাড়ে হিমশিম খেতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। বিসিবির কোন বাণ্যিজিক মডেল না থাকা, রাজস্বের আয় ভাগ না করায় আগামী বছর থেকে আর বিপিএলে না থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি নাফিসা কামাল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারি বলেন, ‘আমি আগামী বছর বিপিএল করব কি না নিশ্চিত নই। এখন যেভাবে চলছে সেভাবে হলে মনে হয় না আমার পক্ষে দল করা সম্ভব হবে। বিসিবির সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলাম। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও প্রেস কনফারেন্সে আমি এটাই অনুরোধ করেছিলাম। সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। তারা সবাই কমবেশি বিনিয়োগ করছে। ’

নাফিসা কামাল দাবি করেন, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো বিপিএলেও রাজস্ব ভাগাভাগির কাঠামো হতে হবে। নিজেদের পক্ষ থেকে বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করতেও রাজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমরা খুবই নমনীয় হব। বিসিবি যদি একদম কমটাও দেয় সেটাও আমরা নিতে রাজি আছি। তবুও মডেলটা তৈরি হউক, কাঠামোটা তৈরি করুক। ’ পরের মৌসুমে বিসিবি এই উদ্যোগ না দিলে ভিক্টোরিয়ানসকে ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নাফিসা কামাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com