1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

শাকিবের দোয়া নিয়ে নতুন ব্যবসায় অপু বিশ্বাস!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ব্যবসাতে সময় দেবেন বলে জানিয়েছেন তিনি। যদিও বছর দুয়েক আগেই একটি ফিল্ম প্রোডাকশন হাউসের কার্যক্রম শুরু করেছিলেন এই নায়িকা। সেখান থেকে ‘লালশাড়ি’ নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি। এবার আরও দুই নতুন ব্যবসা শুরু করলেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরের ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’, ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন করেন অপু। এ সময় তিনি জানান শাকিব খান তার সকল ভালো কাজের সঙ্গে থকেন।

অপু বিশ্বাস বলেন, সব সময় আমার ভালো কাজের সঙ্গে থাকে শাকিব খান। তিনি ভালো করেই জানেন অপু নিশ্চয়ই এটা পারবে। সে বিশ্বাস আমার প্রতি তার আছে। আমার ব্যবসার সঙ্গে তার (শাকিব খান) দোয়া, ভালোবাসা, আশীর্বাদ আছে।

এই নায়িকা আরও বলেন, আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় অন্য কিছু অবলম্বন করেই আমার জীবন পার করতে হবে। এ কথা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া-দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন, ক্রেতারা এখানে কসমেটিকসও পাবেন।

ব্যবসা নিয়ে তিনি আরও বলেন, মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। এবার শুরু করলাম নতুন ব্যবসা। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com