1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

বহিষ্কারের ইঙ্গিত দিলেন কাদের মির্জা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বসুরহাট পৌরসভার মেয়রের পদ ও দল থেকে নিজেই বহিষ্কারের ইঙ্গিত দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

রোববার (১৩ জুন) দুপুর ১২টায় ফেসবুক লাইভে এসে তিনি এস তথ্য জানান।

লাইভে কাদের মির্জা বলেন, রোববার সকাল ৯টার দিকে মোবাইলে একটা কল পেয়েছি। নোয়াখালীর একজন ত্যাগী নেতা আমাকে ফোন দিয়ে বলেছেন, নেত্রী (শেখ হাসিনা) আমাকে নাকি বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উনাকে বলেছেন তিনি (ওবায়দুল কাদের) গতকাল (শনিবার) নাকি আমাকে বহিষ্কারের জন্য নেত্রীকে অনুরোধ করেছেন। এরপর নেত্রী নাকি ওই নির্দেশ দিয়েছেন।

সকালে এ কথা জানার পর আমি পৌরসভার দাপ্তরিক সব দস্তখত দিয়ে শেষ করেছি। নেত্রীর নির্দেশ পেলে দল ও পৌরসভার পদ থেকে বিদায় নেব। নেত্রী ব্যস্ত মানুষ। তিনি হয়তো সময় পাবেন না। তবে সঙ্গে যারা থাকেন, তাদের কেউ মেসেজ দিলেও হবে।

কাদের মির্জা বলেন, আমার নেতাকর্মীরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে। আমি লোকজনকে কত শান্ত করে রাখব? আমার সঙ্গে যত ওয়াদা করেছেন, একটাও পালন করেননি ওবায়দুল কাদের। কোম্পানীগঞ্জের একটা পাগলও বলবে গত পাঁচ মাস এখানকার অস্থিতিশীল পরিস্থিতির জন্য ওবায়দুল কাদেরই দায়ী। এটা বলা অপরাধ হলে আমাকে বহিষ্কার করে দিন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশে আপনি যাদের নমিনেশন দেন, তারা কে কী করে, তাদের সেই চেহারাটা কি আপনি দেখেছেন? যাদের কোনো অতীত নেই, তাদেরই নমিনেশন দেন আপনি।

প্রসঙ্গত, স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় দুটি সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কাদের মির্জা। পদত্যাগের ৪৫ দিনের মাথায় ১৬ মে তিনি ফের দলে ফিরে আসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com