1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

প্রকাশ্যে স্ত্রী-ছেলেসহ ৩ জনকে গুলি করে হত‌্যা, এএসআই আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে স্ত্রী-সন্তানসহ তিন জনকে গুলি করে হত‌্যা করা হয়েছে। এ হত‌্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন মিত্রকে আটক করা হয়েছে।

রোববার (১৩ জুন) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কাস্টমস মোড়ের মার্কেটে সৌমেন মিত্র অস্ত্র হাতে তার স্ত্রী-সন্তান ও এক যুবককে লক্ষ‌্য করে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তারা সেখানে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা হতবিহ্ববল হয়ে পড়ে। গুলি করার পর সৌমেন মার্কেট থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় জনগণ একজোট হয়ে তাকে আটকে ফেলে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সার্বিক তদন্ত করে এ হত‌্যাকাণ্ডের কারণ খুঁজে বের করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে প্রথমে মা ও তার শিশু মারা যায়। মায়ের বয়স আনুমানিক ৩৫ বছর। আর শিশুর বয়স ৪ বছর। এ ঘটনায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে নিলে তিনিও মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীকে পুলিশ আটক করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com