1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

টিকা আনতে চীন যাচ্ছে বিমান বাহিনীর উড়োজাহাজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক : সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনা টিকা আনতে আজ শনিবার রাতে চীনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর দুটি সি১৩০জে পরিবহন বিমান চীন থেকে টিকা আনার জন্য রাতে ঢাকা ত্যাগ করবে। টিকার এই দ্বিতীয় চালানটিও বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে চীন।

এর আগে গত ১২ মে বাংলাদেশে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে পাঠায় চীন। এরই মধ্যে সেই টিকা মেডিকেল শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া শুরু করেছে।

গত ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই’র সঙ্গে টেলিফোনে কথা হয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের। ওই সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, করোনাভাইরাস প্রতিরোধে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। সেই উপহারের টিকা আনতেই চীনে যাচ্ছে বিমান বাহিনীর দুটি বিমান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে আজ বাংলাদেশ একটি ক্রয় চুক্তি সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com