1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

মোহাম্মদ তারেক
বাংলাদেশের আধুনিক
স্থাপত্য ধারার পথিকৃৎ স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম। তার নকশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা
অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নান্দনিক স্থাপনাগুলো কালজয়ী হয়ে থাকবে বলে মনে করেন স্থাপত্যবিদরা । স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের কাজে একদিকে যেমন সৌন্দর্য ও নান্দনিকতা প্রকাশ পেয়েছে ঠিক তেমনি স্থানীয় প্রকৃতি ও পরিবেশকে অভিযোজন করে প্রকৃতির আলো বাতাসের সর্বোত্তম ব্যবহার করা হয়েছে । ষাটের দশকে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম পরিবেশের কথা বলেছেন। আজ এতদিন পর সারা বিশ্ব পরিবেশ নিয়ে কার্বন নিঃসরণের ব্যাপারে সচেতন হয়েছে । নতুন প্রজন্মের স্থপতিরা মাজহারুল ইসলামের নির্মাণশৈলী উপলব্ধি করে কাজ করলে নিজেরাই কালো কালোতীর্ণ শিল্পকর্ম সৃজনে সক্ষম হবেন । অনুষ্ঠানে স্থপতি মাজহারুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে উপস্থাপন করেন স্থপতি সামসুল ওয়ারেস তার বক্তব্যে মাজহারুল ইসলামের বিভিন্ন সময়ের করা স্থাপত্য কাজের আঙ্গিক বিশ্লেষণ করেন। তিনি বলেন,এ দেশে আধুনিক স্থাপত্য কলা এসেছে মাজহারুল ইসলামের হাত ধরে। তিনি পরিবেশ, সংস্কৃতি বিশ্লেষণ করে স্থাপত্য চর্চা করতেন।তিনি খুব দ্রুত কোনো কিছু শিখতে পারতেন। ফলে বিশ্ব মানের সব স্থাপত্য তিনি তৈরি করতে পেরেছিলেন। তিনি নতুন চিন্তা গ্ৰহন করে কাজ করতেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সভাপতি স্থপতি প্রফেসর ড খন্দকার সাব্বির আহমেদ ও স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক স্থপতি কাশেফ মাহবুবচৌধুরী বক্তব্য রাখেন।ছবি সংগ্রহ মোস্তাফিজুর রহমান মিন্টু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com