1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

সঙ্গীতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সঙ্গীতের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।বাংলা পৃথিবীর ৬ষ্ঠ ভাষা। বাংলা গানকে বিশ্বব্যাপি সঞ্চারিত ও জনপ্রিয় করতে শিল্পী সমাজসহ সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে। তিনি আরও বলেন সঙ্গীত মানুষের সুপ্ত গুণাবলি বিকশিত ও প্রসারিত করে। মহান মুক্তিযুদ্ধে সঙ্গীত সাহস ও প্রেরণা জুগিয়েছে। স্বাধীনতা অর্জনে সঙ্গীত শিল্পীদের অসামান্য ভূমিকা রয়েছে। সঙ্গীত শিল্পীরা মানবতার কল্যাণে কাজ করছে। তিনি সঙ্গীতের উন্নয়ন ও সঙ্গীত শিল্পীদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সংশ্লিষ্টদের আরও অধিক সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ঢাকা সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে আয়োজিত “বিজয় উৎসব” গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী আশরাফ উদাস এর সভাপতিত্বে ও কণ্ঠশিল্পী মীরা খান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্ণর আক্তারুজ্জামান বাবুল, কণ্ঠশিল্পী মাসুদুর রহমান মিলকী, কণ্ঠশিল্পী রাণী শেখ প্রমুখ।
আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান  রাখায় কয়েকজনকে সম্মাননা পদক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com