1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করতে পারবেন। শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন। সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিলের দাবিতে আপিল করেছিলেন ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম। নির্বাচন কমিশন সেই আপিল মঞ্জুর করেন।

এর আগে হলফনামায় সম্পদ বিবরণীতে অসত্য তথ্য দেয়ার অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনে আবেদন করেন জাহিদ ফারুক শামীমের মনোনয়নপত্রের সমর্থনকারী কে বি এস আহমেদ। তিনি আমেরিকার নাগরিক এবং সেখানে তার স্ত্রীর বাড়ি থাকার তথ্য হলফনামায় গোপন করা হয়েছে বলে দাবি করা হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অবৈধ প্রার্থীদের আপিল কার্যক্রম চলেছে ৫-৯ ডিসেম্বর। এসব আপিলের শুনানি শুরু হয়েছে গত ১০ ডিসেম্বর যা চলবে আজ ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বরের মধ্যে। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com