1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

পপির স্বামী-সন্তান নিয়ে মুখ খুললেন জায়েদ খান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির সঙ্গে জায়েদ খানের প্রেমের গুঞ্জন ছিল দীর্ঘদিনের। এফডিসির নির্বাচনের আগে জায়েদের বিরুদ্ধে ফেসবুক লাইভে পপি কথা বলেন। এতে তাদের দুজনের সম্পর্কের ফাটলের বিষয়টি প্রকাশ্য আসে।

এদিকে প্রায় তিন বছর ধরে অন্তরালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। শোনা যাচ্ছিল বিয়ে করে সংসার করছেন এ অভিনেত্রী। তবে সেই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হলো।

হঠাৎ করে নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পপি। তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে।

পপির স্বামী ও সন্তান প্রকাশ্যে আসার বিষয়ে জানতে চাইলে শিল্পী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান বলেন, এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি। মূল কথা হলো— আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।

পপির পারিবারিক সূত্রে জানা গেছে, পপি তার সন্তানের নাম রেখেছেন আয়াত। তার সন্তানের বয়স দুই বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তার রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন। এটি পপির প্রথম বিয়ে হলেও তার স্বামীর দ্বিতীয় বিয়ে। আদনানের প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি পাওয়া গেছে।

স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নায়িকারও তার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে ছোট বোন সুমির সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হলেও এখন সেটিও বন্ধ। অনেকটা বাসাবন্দি অবস্থায় রয়েছেন পপি। নেই পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com