1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

নির্মাণ, বিদ্যুৎ ও তৎসংশ্লিষ্ট শিল্পকে কেন্দ্র করে ‘সেমস-গ্লোবাল’ এর আয়োজনে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

মোহাম্মদ তারেক সিনিয়র রিপোর্টার ছবি মোস্তাফিজুর রহমান মিন্টু

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস- সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে ৭-৯ ডিসেম্বর, তিন দিনব্যাপী হয়েছেনির্মাণ সামগ্রী, নির্মাণ প্রণালী এবং সরঞ্জাম কেন্দ্রিক বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী “২৮তম বিল্ড বাংলাদেশ ২০২৩” এবং একই সাথে অনুষ্ঠিত হয় “২২তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৩”। একই তারিখে ওয়াটার প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয়াদি নিয়ে অনুষ্ঠিত হয় “৫ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৩”।

বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন ও নবায়নযোগ্য শক্তির উপর ভিত্তি করে আরও অনুষ্ঠিত হয় পাওয়ার সিরিজ অফ এক্সিবিশন সংশ্লিষ্ট “২৫তম পাওয়ার বাংলাদেশ ২০২৩”, “২০তম সোলার বাংলাদেশ ২০২৩”, এবং “৫ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৩”। ৭-৯ ডিসেম্বর ২০২৩, তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.৩০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হয়েছে

৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রদর্শনীগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

মেহেরুন এন. ইসলাম বলেন, ‘বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনীগুলো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। একাধারে নির্মাণ ও বিদ্যুৎ শিল্পের অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রদর্শনীগুলো একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি বি-টু-বি যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্যের প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব), মো. আনিছুর রহমান মিঞা, বিপিএএ; বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান; পাওয়ার সেল এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন; ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিই অ্যান্ড ডি) ডঃ মোঃ মিজানুর রহমান এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।

বহুমাত্রিক এই প্রদর্শনীগুলি সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বি-টু-বি সংযোগ বৃদ্ধির সম্ভাবনাকে ত্বরানিত করছে। যা, ক্রেতা এবং সরবরাহকারীদের রাজধানী ঢাকায় একই ছাদের নিচে একত্রিত হয়ে পণ্য প্রদর্শন ও একে অপরের সাথে প্রত্যক্ষ যোগাযোগের ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম তৈরি করেছে।

উল্লেখ্য, সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবল ৩০ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রদর্শনীগুলো ৭-৯ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১০.৩০টা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত নিবন্ধনের নিমিত্তে ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এছাড়া, প্রদর্শনী চলাকালীন ৪টি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com