1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ডিপজলের কাছে কেনো মনোনয়ন বেচেনি আ.লীগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৭৭২ বার দেখা হয়েছে

সেই মতো গত বুধবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির মনোনয়ন কিনতে গিয়েছিলেন এই অভিনেতা। সঙ্গে নিয়েছিলেন জায়েদ খান, মিশা সওদাগর, চিত্রনায়ক রুবেল, চিত্রনায়িকা রোজিনা, অঞ্জনা, দিলারা, নৃত্যশিল্পী মাসুম বাবুলসহ শিল্পীদের বড় একটি বহর। কিন্তু বিব্রতকর পরিস্থিতির মুখে এদিন খালি হাতে ফিরে আসতে হয়েছে ডিপজলকে। তার কাছে মনোনয়নপত্র বিক্রি করেনি আওয়ামী লীগ।

কিন্তু কেন? এ ব্যাপারে জানতে অভিনেতা ডিপজলকে বার বার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। তবে একটি বিশেষ সূত্র মারফত জানা গেছে, আওয়ামী লীগের কোনো পর্যায়ের প্রাথমিক সদস্য নন ডিপজল। তাই শর্ত পূরণ না হওয়ায় তার কাছে মনোনয়নপত্র বিক্রি করেনি আওয়ামী লীগ। এই অভিনেতা বিএনপি সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর। তাই মনোনয়নপত্র কেনার যোগ্যতা না থাকায় নিরাশ হয়ে ফিরে আসতে বাধ্য হন তিনি ও তার সমর্থকরা।

ডিপজল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও তিনি ঢাকা-১৪ আসন থেকে নৌকার টিকিট চেয়েছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন দেয়া হয় আসলামুল হককে। সে সময়ও তার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। বিএনপির ব্যানারে তিনি কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন বলে গুঞ্জন উঠেছিল।

কিন্তু গত এপ্রিলে দেয়া সাক্ষাৎকারে এই বিষয়টা অস্বীকার করেন ডিপজল। তিনি দাবি করেন, ‘আমি কোনো কালেই বিএনপি ছিলাম না। আমাকে বিএনপি বানিয়ে রাখা হয়েছিল। বিএনপির কোথাও আমার নাম নেই। আমার প্রথম দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষেই নির্বাচনে অংশ নিতে চাই।’ এছাড়া তিনি বিএনপি নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বলেও দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com