1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। এ ছাড়া মামলাটি থেকে ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী মো. মোজাম্মেল হক (খোকন) বিষয়টি নিশ্চিত করেছেন। বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন— জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহসহ প্রমুখ।

২০১২ সালের নভেম্বরে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। প্রথম চার্জশিটে মিয়া গোলাম পরোয়ারের নাম ছিল না। পরবর্তীতে সম্পূরক চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com