1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

স্টার প্লাস কমিউনিকেশনের মিউজিক এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

আসলাম ইকবাল : সঙ্গীত মানুষকে মোহিত করে এমন কেউ নেই যে, সঙ্গীতকে ভালোবাসে না। সেই সঙ্গীতকে নিয়ে স্টার প্লাস কমিউনিকেশন আয়োজন করে স্টার প্লাস কমিউনিকেশন মিউজিক এ্যাওর্য়াড-২০২৩। ১ ডিসেম্বর শুক্রবার এক পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় এ্যাওয়ার্ড অনুষ্ঠান ও মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান বীর মুক্তিযোদ্ধা লেঃ জেনারেল এম. হারুন-অর-রশিদ (অবঃ) বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য, সমাজ সেবক ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা জাফর ইকবাল সিদ্দিকী। এ্যাওর্য়াড অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা ড. সুবর্ণা নাওয়ার্দী। এবার আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বিশেষ সম্মাননা লায়লা নাজনীন হারুন, সেরা ব্যান্ড হয়েছেন-স্পন্দন, গীতিকার চিত্র পরিচালক দেওয়ান নজরুল, ভিডিও নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন, সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু, ভিডিও মডেল-বুলবুল টুম্পা, সঙ্গীত (পুরুষ) ইফতেখার হোসেন পিন্টু, সঙ্গীত (মহিলা) দীথি আনোয়ার, সঙ্গীত উপস্থাপক দীপ্তি চৌধুরী (চ্যানেল আই), সঙ্গীত জুড়ি এ্যাওর্য়াড-অনামিকা হাসান পুনম (এটিএন বাংলা), সেলিনা ওসমান শর্মী ও সানজিদা তিতলী এ্যাওয়ার্ড পেয়েছেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আবুল হোসেন আক্কাস, মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান মিন্টু। মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল আই। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com