1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

মনোনয়ন জমার শেষ দিন আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। বিকাল ৫টা পর্যন্ত দেশের প্রতিটি রিটার্নিং অফিসার এবং জেলা-উপজেলা নির্বাচনী কর্মকর্তার অফিসে মনোনয়ন জমা দেয়া যাবে।

ইসি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৩০০ আসনের বিপরীতে প্রায় দেড় হাজার মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। বিভিন্ন দলের ও স্বতন্ত্র ৩ শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন। ঢাকা জেলায় এ পর্যন্ত মোট ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্যে ৩৯ জন প্রার্থী জমাও দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস মোল্লা, ঢাকা-৪ আসনে সানজিদা খানম, ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান, ঢাকা-১৭ আসনে মোহম্মদ আলী আরাফাত, ঢাকা-১৭ আসনে বিএনএফের আবুল কালাম আজাদ, ঢাকা-১৮ আসনে শেরিফা কাদের প্রমুখ।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সম্ভাব্য সব প্রার্থীই মনোনয়ন জমা দেবেন, এ কারণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক ভিড় থাকবে বলে ইসি সূত্রে জানানো হয়েছে।

আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) থেকে সোমবারের (৪ ডিসেম্বর) মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হবে। প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com