1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে*

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আদালত অবমাননায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের সাজা দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে এ রায় দেয়া হয়।

রায়ের আগে হাইকোর্টের ডায়াসে দাঁড়িয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, আমি যা বলেছি, আবেগ থেকে আমার মায়ের জন্য বলেছি। আমার মা মহীয়সী নেত্রী খালেদা জিয়া। আমার মাকে নিয়ে কেউ কটু কথা বললে, আমি মারা গেলেও ছাড়বো না। আমার ১০০ বছরের সাজা হলেও হোক।

হাবিবের বক্তব্যের প্রেক্ষিতে হাইকোর্ট বলেন, রাজনীতিবিদ অনেক কথাই বলতে পারেন। তবে বিচারবিভাগ নিয়ে কথা বলতে গেলে সতর্ক থাকতে হবে। বিচারপতিকে কবর থেকে তুলে আনতে চাইলে কিংবা বিচারপতিকে কবর দিতে চাওয়া, বিচারবিভাগকে কবর দেয়ার সমান।

আদালতকে হাবিব আরও জানায়, সাজা দিলেও আমার আপত্তি নাই, সালাম জানাবো, খালাস দিলে দেশের মানুষের কাছে আপনার সম্মান বাড়বে।

এর আগে গত মঙ্গলবার (২১ নভেম্বর) হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় র‍্যাব-২ রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com