1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

বিএনপির নেতা সোহেল-হেলাল-সপুসহ ১৪ জনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনের দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় আট বছর আগে করা মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয়। পলাতক থাকায় আসামিদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আজ সোমবার (২০ নভেম্বর) এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪নং গেটে পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।

তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com