1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

সচল হলো বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবার সচল হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ফিনানসিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার বিকাল চারটার পরপর সংবাদ মাধ্যমগুলোর ওয়েবসাইট অচল হয়ে যায়।

অচল হওয়ার তালিকায় আরও ছিল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন, ব্লুমবার্গ নিউজ ও ব্রিটিশ সরকারের গভ.ইউকে ওয়েবসাইট। কাতারভিত্তিক আল-জাজিরা এবং বিবিসি ওয়েবসাইটও সাময়িকভাবে সমস্যার মুখে পড়েছিল।
যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট এখন অনলাইনে অ্যাভেইলেবল দেখাচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেটভিত্তিক বাণিজ্য কোম্পানি অ্যামাজনের ওয়েবসাইটে সমস্যা দেখা দিলেও এখন আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অচল হওয়া সাইটগুলোতে ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’এবং ‘কানেকশন ফেইলর’ দেখা দেয়ায় পাঠকরা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারছিলেন না। পাঠকরা সিএনএনে প্রবেশ করলে সেখানে ‘ফাস্টলি এরর: আননোন ডোমেইন: সিএনএন.কম’ দেখিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এসব প্রতিষ্ঠানকে সানফ্রানসিস্কোভিত্তিক ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি ‘এজ ক্লাউড’ সেবা দিয়ে থাকে। এর মাধ্যমে ওয়েবসাইটগুলো দ্রুত লোড করতে পারে এবং ‘ডিনায়াল অফ সার্ভিস’ বা ডস হ্যাকার আক্রমণ থেকে সাইটগুলোকে রক্ষা করে। এ অবস্থায় ফ্যাস্টলি তাদের সিডিএন- গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের সমস্যাগুলো সমাধান করলে ওয়েবসাইটগুলো পূর্বের অবস্থায় অনলাইনে পুরোপুরি সচল হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com