1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

রিজভীকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হরতাল-অবরোধ বন্ধে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে বিবাদী করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী মো. মিরাজুল ইসলাম।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে রেজিস্ট্রার ও ডাকযোগে এই নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়, আপনাকে (রুহুল কবির রিজভী) এ মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করা হচ্ছে যে, গত ২৮ অক্টোবর থেকে আপনি আত্মগোপনে থেকে বিভিন্ন মাধ্যমে হরতাল-অবরোধ ঘোষণা দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছেন। আপনার কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের যানবাহন এমনকি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

‘প্রতি সপ্তাহে রোববার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ দেওয়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের পরীক্ষা ব্যাহত হচ্ছে। এরমধ্যে ১৭ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিতে আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা। এ পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় আছে। তাই আপনি (রিজভী) নোটিশ গ্রহীতা হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার পরিবেশ তৈরিতে সহযোগিতা করবেন।’

নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে পরে বিএনপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com