1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণায় প্রভাব পড়বে না : ইসি সচিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে ডোনাল্ড লু এ বিষয়ে ইসি কনসার্ন কি? তফসিলে প্রভাব পড়বে কি? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লুর চিঠি সংলাপের কি না এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

এদিকে ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে তা বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব।

প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে অবহিত করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে।

অতীতের সব নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হয়েছে।
এবারের তফসিল-সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ সম্প্রচার হবে’ কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com