1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০) ও আমির হাসান (২৫)।

রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নান্নুকে ৭ নভেম্বর দুপুরে সাভার থানাধীন দক্ষিণ রাজাসন এলাকা থেকে, শাহজালাল শিকদারকে ৯ নভেম্বর বিকেলে রাজধানীর শ্যামলী এলাকা থেকে এবং আমির হাসানকে ১০ নভেম্বর রাতে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসীরা কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাঙচুরসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

শিহাব করিম বলেন, গত ১ নভেম্বর আসামি নান্নু ও শাহজালাল শিকদারসহ তাদের সহযোগী সন্ত্রাসীরা মোহাম্মদপুর থানাধীন শ্যামলী রোড এলাকায় পুলিশ বক্সের সামনে প্রধান সড়কে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গত ৮ নভেম্বর আমির হাসান তার সহযোগী সন্ত্রাসীরা রাজধানীর ধানমন্ডি জিগাতলা রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। উক্ত ঘটনায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com