1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

গণতন্ত্র ফেরাতে হলে সরকারকে সরাতে হবে: গয়েশ্বর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের সমস্যা একটা- তা হচ্ছে দেশে গণতন্ত্র নেই। এই গণতন্ত্র হরণ করেছে এই সরকার। গণতন্ত্র ফেরাতে হলে এই সরকারকে সরাতে হবে। তাই, কোনো দিকে না তাকেই আমরা যদি এই সরকারকে সরাতে পারি তাহলে গণতন্ত্র ফিরে আসবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম।

মুক্তিযুদ্ধে ও দেশ পরিচালনায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তার মতো সাহসী, সৎ ও দেশপ্রেমিক হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, জিয়াউর রহমান ভাষণ অথবা স্লোগানে নয়; তার কর্মদিয়ে ইতিহাস লিখে গেছেন। তিনি উৎপাদনের রাজনীতি করতেন। তাকে নিয়ে যারা অন্ধের মতো সমালোচনা করেন তারাও তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেননি। যে যতই ষড়যন্ত্র করুক জিয়াউর রহমানকে ইতিহাস থেকে কোনোভাবে মুছে ফেলা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, আমাদের মূল্য লক্ষ্য গণতন্ত্র হরণকারী এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এই সরকারকে সরাতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। তাহলেই গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারব, আমাদের নেতা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে পারব। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাব, গণতন্ত্রের জন্য দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে আরেকটা যুদ্ধ করতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক রমিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com