1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলাকারীরা ৮দিনেও গ্রেফতার হয়নি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

কুমিল্লাপ্রতিনিধি//সংখ্যালঘুকে মারধরের ঘটনায় নিউজের জের ধরে সাংবাদিকের উপর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুরের ঘটনার ৮দিনেও হামলাকারীরা গ্রেফতার হয়নি। দ্রুত মামলা নথিভুক্ত করে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম রাজীবের উপর হামলাকারী উপজেলার জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলমসহ সকল অভিযুক্তদের গ্রেফতারে দাবী জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ওই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি সাহিদুল ইসলাম, মাই টিভি’র প্রতিনিধি মো. সোহেল রানা সোহাগ, এশিয়ান টিভি’র প্রতিনিধি মো. নেছার উদ্দিন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, দৈনিক নাগরিক ভাবনা’র প্রতিনিধি এম,জি মামুন, দৈনিক বাংলাদেশ সমাচারে প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি রুহুল আমিন হাজারী, দৈনিক বাংলার আলোড়নের প্রতিনিধি আব্দুল হালিম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মো. শাহজালাল, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক কুমিল্লার ডাক’র প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, ও দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি মোঃ সুমন প্রমুখ।

উল্লেখ্য গত ৩১ অক্টোবর বিকেলে বিরোধী দলের ডাকা অবরোধ সংক্রান্তে তথ্য নিতে সাংবাদিক শফিউল আলম রাজীব দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনে যায়। এসময় চেয়ারম্যানের বাসার প্রবেশ গেইটে ৩/৪ জন সন্ত্রাসী রাজীবের উপর অতর্কিত হামলা চালায়, পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানাতে গেলে, উপজেলা চেয়ারম্যানের সামনেই জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনায় তুই নিউজ করেছিস বলে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করে হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় এবং ভাংচুর করে নিয়ে যায়। ওই মামলার ঘটনায় শফিউল আলম রাজীব ৩১ অক্টোবর রাতেই থানায় অভিযোগপত্র জমা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com