1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

বিএনপির সাবেক কাউন্সিলরসহ দুজন রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পুলিশের কাজে বাধা দিয়ে বাহিনীর সদস্যদের আহত ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার এক মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারকে আটদিন ও শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীনকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (৪ নভেম্বর) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের এসআই আবুল বাসার।

অপরপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারকে মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে এবং শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীন ওরফে গাণ্ডু শাহীন ওরফে ফালতু শাহিনকে কলাবাগান থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com