1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

বিএনপি ও জামায়াতের হরতালে রাজধানী ফাঁকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

বিআরটিসি’র বাস সহ অল্প সংখ্যক বাস চলাচল করছে। হাতেগোনা কিছু প্রাইভেট কার চলাচল করছে। তবে প্রতিটি রাস্তাতেই রিক্সা চলাচল করছে।

পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে দেশজুড়ে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীও এবং সমমনা আরো কয়েকটি রাজনৈতিক দলও আজ হরতাল ডেকেছে।

এর মাধ্যমে তিন বছর আট মাস পর আবারো হরতাল কর্মসূচিতে ফিরে গেলো বিরোধী দলগুলো।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে রোববার হরতাল পালনের ঘোষণা দিয়েছিলেন। এর পরপরই কার্যত সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এমনকি সমাবেশে মির্জা আলমগীর সভাপতির ভাষণ দেয়ার কথা থাকলেও তাও দিতে পারেননি।

ওদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির এই হরতাল কর্মসূচির তীব্র সমালোচনা করে একে প্রতিহত করতে আজ মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

দলটির সাধারণ সম্পাদক ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ থেকে আজ দেশজুড়ে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com