1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মী কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসমাবেশের দিন শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর ও জেলা থেকে গ্রেপ্তার বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এছাড়া সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে গ্রেপ্তার ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার (২৭ অক্টোবর) সিএমএম ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে, শুনানি ছাড়াই তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন এক আইনজীবী।

এ বিষয়ে ঢাকা জজ কোর্টের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেকের জামিন শুনানির অধিকার আছে। ওকালতনামায় সই হওয়ার আগেই দুপুর ২টার আগেই শুনানি ছাড়াই আসামিদের জেল-হাজতে পাঠানো হয়। যা আইন-বিচার ও মানবাধিকার পরিপন্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com