1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

বাইডেন সংশয় জানানোর পর নিহতের পূর্ণ তালিকা প্রকাশ করল গাজা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সংশয় জানানোর ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই নিহতের পূর্ণ সংখ্যা প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২১২ পৃষ্ঠার সেই নথি অনুযায়ী, ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গত ২০ দিনে নিহত হয়েছেন মোট ৭ হাজার ২৮ জন ফিলিস্তিনি, এই নিহতদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৯১৩ জন।

নিহতদের মধ্যে ৬ হাজার ৭৪৭ জনের নাম, বয়স ও এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার উল্লেখ করা হয়েছে নথিতে। বাকি ৫১৯ জনের নাম-পরিচয়ের উল্লেখ পাওয়া যায়নি। নথিতে তাদেরকে ‘শনাক্ত করা যায়নি’ (আনআইডেন্টিফায়েড) তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

শনাক্ত না হওয় এই নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের সংখ্যা ২৮১ জন এবং শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২৪৮ জন।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের লোকজনরা নাম-পরিচয়বিহীন কোনো সত্ত্বা নয়, যে চাইলেই তাদের অবহেলা করা যায়।’

বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের যে সংখ্যা জানাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, তাতে আস্থা নেই তার।

তিনি বলেছিলেন, ‘যুদ্ধ শুরু হলে নিরপরাধ লোকজনকে প্রাণ দিয়ে তার মূল্য শোধ করতে হয়। আমি নিশ্চিত যে ইসরায়েলের অভিযানে বেসামরিক লোকজন প্রাণ হারাচ্ছেন।’

‘কিন্তু ফিলিস্তিন নিহতের যে সংখ্যা জানাচ্ছে, তার সত্যতা নিয়ে আমি নিশ্চিত নই। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি না যে তারা যে সংখ্যা প্রকাশ করছে, সেটি সঠিক।’ সূত্র : দ্য ন্যাশনাল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com