1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যে লাখো মানুষের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফিলিস্তিনি মানুষের সমর্থনে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

খবর অনুসারে,ফিলিস্তিনের পক্ষে শনিবার লন্ডনের বিক্ষোভ বিগত কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্য। লন্ডন মেট্রোপলিটন পুলিশ স্থানীয় সময় বেলা দুইটার দিকে জানায়, অন্তত এক লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা ডাউনিং স্ট্রিটের দিকে এগোতে থাকেন। এর দেড় ঘণ্টা পরও বিক্ষোভ মিছিলে যোগ দেন মানুষ।

বিক্ষোভকারীরা প্রথমে মার্বেল আর্চের সামনে জড়ো হন। এ সময় তাদের হাতে ‘মুক্ত ফিলিস্তিন চাই’ ও ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এ বিক্ষোভের সহ-আয়োজক। তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সেখানে পুরোদমে মানবিক সহায়তা পৌঁছে দিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এ সময় পুরো এলাকা যেন জনসমুদ্র পরিণত হয়। চারদিকে অনবরত একটি স্লোগান ভেসে বেড়াচ্ছিল, ‘ফিলিস্তিন মুক্ত হবে।

গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বেশ কয়েকটি আরব দেশে ফিলিস্তিনের ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com