1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

করোনা ঠেকাতে যে ব্যায়াম জরুরি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসে নাকাল বিশ্ববাসী। বাজারে প্রতিষেধকের আকাল, চড়া দামে বিকোচ্ছে অক্সিজেন। একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে হাহাকার মানুষের। এই অবস্থায় শ্বাসযন্ত্রকে সুস্থ রাখতে বাড়িতে বসে নিজেই করুন ব্যায়াম।

এছাড়া স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সুষম খাবার, ফুসফুসের ব্যায়াম, অ্যারোবিক ব্যায়াম করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে।

কোভিড আক্রান্তদের শ্বাসকষ্ট কমাতে এবং বুকে জমে থাকা কফ বের করে তাদের সুস্থ করে তুলতে রেসপিরেটরি ফিজিওথেরাপি বেশ সুফল আনে। সিঁড়ি বেয়ে ওঠানামা হতে পারে দারুণ কার্যিকরী ব্যায়াম। বয়স্ক রোগীরা শারীরিক কাজকর্ম না করায় রক্তে জমে থাকা খারাপ হরমোন-কর্টিসলের পরিমাণ বৃদ্ধি পেয়ে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বেড়ে যায়। আর এখনোই শুরু হয় শ্বাসকষ্ট।তাই তাদের বয়স অনুযায়ী ব্যায়াম করা উচিত।

যাদের শরীরে অতিরিক্ত ফ্যাট রয়েছে তাদের পেটের চর্বির জন্য ফুসফুসের নিচের অংশের কার্যকক্ষমতা কমে যায়। তাই পেটের ব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ করা উচিত। এতে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

মনে রাখবেন শ্বাসকষ্ট শুরু হওয়ার আগে থেকেই অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমতে থাকে। তাই আগে থেকেই যদি অক্সিজেন স্যাচুরেশন ঠিক রাখতে ফিজিওথেরাপি শুরু করেন তাহলে এই হাহাকারের মধ্যে নাও পড়তে পারেন। আর শ্বাসকষ্ট শুরু হলেও ভয় পাবেন না , এতে শ্বাসকষ্ট বাড়বে বৈ কমবে না। স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক খাদ্যাভাস, ব্যায়াম আর মনোবল হতে পারে কোভিড মোকাবেলায় কার্যেকর হাতিয়ার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com