1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

গাজাবাসী নিজ ভূখণ্ড ছাড়বে না: মাহমুদ আব্বাস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, তাদের সামনে যত চ্যালেঞ্জই আসুক, যতকিছুই হোক- তারা কখনো তাদের নিজস্ব ভূখণ্ড ছাড়বে না।

শনিবার (২১ অক্টোবর) মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলনে এমন মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস। মিসরের প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে শান্তি সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ আরব বিশ্বের প্রায় সব দেশের নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া এ সম্মেলনে যোগ দিয়েছেন ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরাও।

সম্মেলনের নিজের বক্তব্যে মাহমুদ আব্বাস বলেন, আমরা কখনো স্থানান্তর মেনে নেব না। যে চ্যালেঞ্জই আসুক না কেন আমরা আমাদের ভূখণ্ডেই থাকব। কায়রোতে এ শান্তি সম্মেলন হচ্ছে কারণ ইসরাইলি বাহিনী বেসামরিক মানুষের ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যালয় এবং আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালিয়ে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

মাহমুদ আব্বাস আরও বলেছেন, আমরা প্রথম দিন থেকে এ পাশবিক আগ্রাসন বন্ধ ও মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছি। আমরা আবারও দুই পক্ষের বেসামরিক মানুষদের হত্যার বিরোধীতা করছি এবং জিম্মিদের ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সহিংসতার বিরুদ্ধে এবং আমাদের জাতীয় লক্ষ্যে পৌঁছানোর জন্য সব ধরনের শান্তিপ্রিয় এবং বৈধ পন্থা অবলম্বন করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com