1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ইসরাইল-হামাস সংঘাতের বিস্তার ঘটলে পরিণতি হবে ভয়াবহ: সৌদি যুবরাজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক বৈঠকে এমন হুশিয়ারি দেন।

ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের অংশ হিসেবে একই দিন তেলআবিব সফরে গিয়ে ইসরাইলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর সৌদি আরব সফরে যান ঋষি সুনাক।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমান বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইল যেভাবে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই গর্হিত অপরাধ। গাজার বেসামরিক নাগরিকদের নিশানা করে ইসরাইলের বোমা বর্ষণকে সৌদি আরব পাশবিক হামলা হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে গাজায় এসব নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংঘাতের বিস্তার ঠেকাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ওপর জোরারোপ করেন সৌদি যুবরাজ। তিনি বলেন, এই সংঘাতের যাতে বিস্তার যাতে না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে। কারণ এটা নিশ্চিত না করা গেলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ইসরাইল ও গাজায় গত দুই সপ্তাহ ধরে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি যে ভয়ংকর এক ঘটনা এ ব্যাপারে দুই রাষ্ট্রনেতা একমত হয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ গাজায় পানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্য পৌঁছানোর বিষয়েও জোরারোপ করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com