1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে নারী আইনজীবীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর মৎস্য ভবনের বার কাউন্সিলের সামনে নারী আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বার কাউন্সিলের সামনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে নারী আইনজীবীরা এ সমাবেশ করছেন। সমাবেশে বক্তারা বলেন, আমাদেরকে আজ কোর্টে থাকার কথা ছিল। কিন্তু তা না করে আমরা নারী আইনজীবীরা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে সমাবেশ করছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বর হলেও দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলে দিয়েছেন, দেশে আর তার চিকিৎসা সম্ভব না। এরপরেও তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তার যদি কিছু হয়, এজন্য অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com