1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

পাহাড়ে পথ হারিয়ে ফেলা তিন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলা তিন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার দুপুরে সীতাকুণ্ড থেকে এই পর্যটকদের উদ্ধার করে সীতাকুন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। উদ্ধারকৃত পর্যটকরা হলেন নোয়াখালী শাখার সোনালী ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বণিক (৩৫) ও মো. আলাউদ্দিন (৩৬)।

জানা যায়, আজ সকালে সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বেড়াতে যায় নোয়াখালী থেকে আগত সোনালি ব্যাংকের তিন কর্মকর্তা। সকাল ৯.৩০ মিনিটের দিকে তারা বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে প্রবেশ করেন। বিভিন্ন স্থানে বেড়ানোর এক পর্যায়ে তারা পথ হারিয়ে ফেলেন। বের হওয়ার পথ খুঁজে না পেয়ে ২.৩০ মিনিটের দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে কল করেন এবং তাদের উদ্ধার করার কথা জানান। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ নূরুল আলম দুলাল এর নেতৃত্বে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের একটি রেসকিউ টিম গিয়ে ৩.১৫ মিনিটে তাদের উদ্ধার করেন।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ নূরুল আলম দুলাল জানান, খবর পেয়ে আমরা সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেনে যাই, প্রথমে গুগল ম্যাপের মাধ্যেমে তাদের লোকেশন ট্রাকিং করি। মোবাইলের ফোনের মাধ্যেমে তাদের সাথে কথা বলতে থাকি এবং তাদের বের হওয়ার পথের নির্দেশনা দেই। এদিকে আমরা সাইরেন বাজাতে থাকি। ফোনে তাদের বলি আমাদের সাইরেন শুনতে পান কিনা যদি শুনতে পান তাহলে সাইরেনের শব্দের দিকে এগুতে থাকুন। এভাবে আমরা তাদের উদ্ধার করি। উদ্ধার করার পর তাদের হোটেলে পৌঁছে দেই।
উদ্ধারকৃত এক পর্যটক জানান, আমরা সকালে সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে প্রবেশ করি। এক পর্যায়ে আমরা বুঝতে পারি পথ হারিয়ে ফেলেছি। এভাবে ৩ ঘণ্টা পথ খোঁজার পর আমরা ফায়ার সার্ভিসকে কল দেই। তারা এসে আমাদের উদ্ধার করেন। এজন্য ফায়ার সার্ভিস এর সকল সদস্যেদের ধন্যবাদ জানাই। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com