1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জামায়াত নেতারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা। মঙ্গলবার বেলা ১১টা ৪৫মিনিটে জামায়াত নেতৃবৃন্দ হাসপাতালে আসেন। সেখান থেকে তারা বের হন ১টা ৫ মিনিটে। খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।

হাসপাতাল থেকে বেরিয়ে নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ম্যাডামের অবস্থা গুরুতর। এ অবস্থায় তার দেশের বাহিরে ট্রিটমেন্ট ছাড়া কোন বিকল্প নেই। আমিও একজন ডাক্তার… তার বর্তমান অবস্থায় তার জন্য দেশে ভালো ট্রিটমেন্টের কোন ব্যবস্থা নেই। তার সঠিক চিকিৎসা করার দায়িত্ব রাষ্ট্রের। তাকে বাহিরে চিকিৎসার জন্য যেতে না দেয়ার বাহানা করছে সরকার। এটা দেশবাসী সহজে মেনে নেবে না। এসময় তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে বেগম জিয়াকে বাহিরে চিকিৎসার জন্য যেন পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com