1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ

বাবুলের সোর্স মুসাকে গুম করল কারা?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৯৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যার ৫ বছর পরও তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততার বেশ কিছু তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ। খুনের মিশন বাস্তবায়নের প্রধান হোতা বাবুলের সোর্স মুসার সন্ধান মিলেনি। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারনা, মিতু হত্যার মূল ঘটনা আড়াল করতে মুসাকে গুম করা হয়েছে।

গুম হওয়া মুসার স্ত্রী পান্না আক্তারের দাবি, মিতু হত্যার ১৭ দিন পর ২২ জুন ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তার স্বামীকে নগরীর কাঠগড় এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মুসাকে গ্রেফতারের সময় সাদা পোশাকধারী সিএমপি’র দু’জন ওসিকে চিনতে পেরেছেন বলেও পান্না দাবি করেন।

ওই দুই পুলিশ কর্মকর্তা নিশ্চিত করতে পারবেন যে তার স্বামী মুসা কোথায় আছে। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মুসাকে খুঁজে পাওয়া গেলেই মিতু হত্যার সকল রহস্যের জট খুলে যাবে।

তবে সাবেক এসপি বাবুল আক্তারের প্রধান সোর্স মুসার কোনো সন্ধান পায়নি তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। মুসাকে গুম করার পেছনে বাবুল আক্তারের বিশ্বস্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগর তীর ওঠলেও তারা বহাল তবিয়তে পুলিশে কর্মরত রয়েছেন্

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর ওআর নিজাম রোড আবাসিক এলাকার প্রবেশ মুখে নিজের ৮ বছর বয়সী ছেলের সামনে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মিতু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com