1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

তাদের রাজনীতির ভিত্তি ওই সেলফি: আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন। ‘সেলফি-টেলফি’ তোলার কাজে তিনি ছিলেন না। বিএনপি ওইসবের মধ্যে নেই।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সেলফি তুলে তার সমর্থকদের মনোবল ঠিক রাখার জন্য, ওই রাজনীতি বিএনপি করে না। …তাদের রাজনীতির ভিত্তি ওই সেলফি। আর কিছু সরকারি কর্মকর্তা, কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা আর কিছু লুটেরা। এদের নিয়ে টিকে থাকতে পারবেন না।’

তিনি বলেন, ‘সবাই টাকা পাঠায় আমেরিকা, কানাডা আর যুক্তরাজ্যে। উত্তর কোরিয়াতে কেউ টাকা পাঠায় না। এই টাকার মুখ আগামীতে আর দেখবেন না।’

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে-আওয়ামী লীগের এই কথা বিদেশিরা বিশ্বাস করলে ভিসা নীতি দেওয়া হতো না বলেও উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু। তিনি বলেন, দেশের মানুষও তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ) নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের দেশের বাইরে নিষেধাজ্ঞা, দেশেও নিষেধাজ্ঞা। যাওয়ার জায়গা থাকবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভিসা নিষেধাজ্ঞার আওতায় কোনো দেশের বিচারপতিদের রাখা হয়নি। বাংলাদেশে রাখা হয়েছে। গণমাধ্যমও আছে। অনেকে এ নিয়ে আবার প্রশ্ন তুলেছেন যে গণমাধ্যম কেন? সাংবাদিকদের মধ্যে কেউ ভোট চুরিতে সহায়তা করবেন আর নিষেধাজ্ঞা আসবে না? আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আসবে, এটা বলা হয়নি।

যুক্তরাষ্ট্রে থেকে কোনো কিছু করা যায় কি না, সেই চেষ্টা প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন, এমন দাবি করে আমীর খসরু বলেন, তিনি (প্রধানমন্ত্রী) যুক্তরাষ্ট্রে থেকে এখনো চেষ্টা চালাচ্ছেন কোনো কিছু করা যায় কি না। কিন্তু লাভ হবে না।

আমিনবাজার এলাকায় গত সোমবার সমাবেশের অনুমতি দিয়ে ভোরে পুলিশ মঞ্চ ভেঙে দিয়েছে, এমনটি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ওই দিন তো মঞ্চ ভেঙেছেন। আগামী দিনে কী করবেন।’ দলের নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। কারও অনুমতির দরকার হবে না। রাজপথে ফয়সালা করব। পরিষ্কারভাবে বলছি, আগামী যে কর্মসূচি আসবে, কারও কোনো অনুমতি নেওয়ার চেষ্টা করবেন না, প্রয়োজন হবে না। রাস্তায় নেমে রাস্তা দখল করে এই সরকারকে বিদায় করব।’

কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ করা হয়েছে কি না, এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন আমীর খসরু। তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে নিয়ে কী করেছে, তা জানার বিষয় আছে। বিদেশে পাঠাতে কেন অনুমতি দিচ্ছে না, তাই এই প্রশ্ন দেখা দিয়েছে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, জনগণ যা বলে তা এই সরকারকে মানতে হবে। সরকারকে আর সময় দেবে না জনগণ। তিনি বলেন, মা–বোনেরা শান্তিতে নেই। সরকার নারীদের সম্মান করে না বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এতে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com